ভারতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরাইলি নারী

প্রতিষিদ্ধ ডেস্ক

আনন্দ ভ্রমণে গিয়ে ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার হতে হলো ২৭ বছর বয়সী ইসরায়েলি এক নারী পর্যটককে। শুধু তাই নয়, তিনি যে গেস্ট হাউজে উঠেছিলেন, সেটির স্বত্বাধিকারী আরেক নারীও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। শনিবার পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহে ভারতের কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর কোপ্পাল শহরে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

ইতোমধ্যে যৌন নিপীড়ন, ধর্ষণ ও ছিনতাই মামলা হয়েছে। গেস্ট হাউজের মালিক ওই নারী জানান, বৃহস্পতিবার রাতের খাবারের পর ইসরাইলি তরুণী ও তিন পুরুষ পর্যটককে সাথে নিয়ে কোপ্পাল খালের ধারে বেড়াতে যান তিনি। পুরুষদের মধ্যে এক মার্কিন নাগরিকও ছিলেন। খালপাড়ে বেড়ানোর এক পর্যায়ে মোটরসাইকেলে তিন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়।

কোথায় মোটরসাইকেলের জন্য পেট্রোল পাওয়া যাবে, তা জানতে চায় ওই ব্যক্তিরা। পরে পর্যটকদের কাছে ১০০ রুপি দাবি করে। তা দিতে অস্বীকৃতি জানালেও জোরাজুরি করতে থাকে। শেষমেশ এক পর্যটক তাদের ২০ রুপি দিতে বাধ্য দেয়। এরপরও অসন্তোষ জানিয়ে অর্থ দাবি করতে থাকে মোটরসাইকেল আরোহীরা। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে চড়াও হয়ে ওই তিনি পর্যটককে মারধরের পর ধাক্কা দিয়ে খালে ফেলে দেয় দুর্বৃত্তরা।

পরে তারা ইসরাইলি তরুণী এবং গেস্ট হাউজের মালিক ওই নারীকে মারধর ও দলবদ্ধ ধর্ষণ করে। এরপর তাদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে বাইকে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে খালে ফেলে দেয়া তিনজনের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ওই পুরুষসহ দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। আরেকজনের নিখোঁজ সংবাদ জানানো হয় পুলিশকে। খবর পেয়ে ডগ স্কোয়াডসহ ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে ধর্ষণের শিকার ওই দুই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপারইনটেনডেন্ট রাম আরাসিদ্দি জানিয়েছেন, পুরো ঘটনায় তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগে থেকেই ওই পর্যটক দলকে অনুসরণ করছিল। এরই মাঝে গণধর্ষণের অভিযোগ ওঠা ওই তিন দুর্বৃত্তের মাঝে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারে জোরালো অভিযান চলছে। তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশাবাদী আরাসিদ্দি।

এদিকে নিজ দেশের নাগরিকের ওপর হামলা ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে দেশটির স্টেইট ডিপার্টমেন্ট জানিয়েছে, পুরো ঘটনার ব্যাপারে ওয়াকিবহাল তারা। এ ব্যাপারে নজর রাখা হচ্ছে।

সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া। এটিকে মারাত্মক অপরাধ উল্লেখ করে দ্রুত অপরাধীদের বিচারের মুখোমুখী করার তাগিদ দিয়েছেন তিনি।

গত বছর পশ্চিমবঙ্গের কলকাতায় আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার মৌমিতাকে ধর্ষণ ও হত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতে নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। মৌমিতার ওই ঘটনায় জাতীয় পর্যায়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নারীদের যথাযথ সুরক্ষা নিশ্চিতের দাবিতে রাজপথে নামে হাজারও মানুষ।

2 thoughts on “ভারতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরাইলি নারী

  1. মৌমিতাকে ধর্ষণ ও হত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতে নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে

  2. ইসরাইলি তরুণী এবং গেস্ট হাউজের মালিক ওই নারীকে মারধর ও দলবদ্ধ ধর্ষণ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *