সোহাগ মিয়া, রাজবাড়ী-
চলছে শ্রাবণ মাস। দিন ও রাতে হচ্ছে টানা বৃষ্টি। কখনো ভারী বর্ষণ কখনো গুড়ি গুড়ি।টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজবাড়ীর নিম্ন বিভিন্ন অঞ্চলের আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। তাই আমন ধান চাষীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
সরজমিনে সদর উপজেলার, বসন্তপুর, সুলতানপুর, শহীদওহাবপুর, খানখানাপুর, পাচুরিয়া, আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ৬ থেকে ৭ ইঞ্চি লম্বা ধানের চারা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও আবার ধানের মাথা টুকু শুধু জেগে আছে। তবে এইভাবে বৃষ্টি পড়তে থাকলে। ধানের চারার মাথা পর্যন্ত ডুবে যাবে। তখন সকল চাষীদের সম্পূর্ণ ক্ষেতের চারা পচে যাবে। কৃষকেরা জমির পানি অপসারণ করতে পরিবারের সকলে মিলে ব্যস্ত সময় পার করছেন।
এদিকে শ্রাবণের টানা বর্ষণে নদী নালা খাল বিলে পুণ্য পানি থাকায়। পানি জমতে শুরু করেছে কৃষকের জমির উপর। এইভাবে আর সপ্তাহখানেক বৃষ্টি হলে। রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলের কৃষকের মারাত্মক ক্ষতির সম্ভাবনা দেখা দেবে।
রাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের কৃষক বাবু শেখ জানান, আমার দুই বিঘা জমির উপর ১০৩ জাতের আমন ধানের চারা রোপন করেছি। গত কয়েক দিনের বৃষ্টিতে ধানের চারার ক্ষেত তলিয়ে গেছে। যদি এই বৃষ্টি এমন এক সপ্তা থাকে। তাহলে আমাদের এই ক্ষেত সম্পূর্ণ তলিয়ে যাবে। এবং পুরো ক্ষেত পোচে যাবে। তাহলে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হবে। আমার মত অনেক কৃষকের একই অবস্থা।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান জানান, আমাদের সদর উপজেলায় ১৪ হাজার ৮১৫ হেক্টর জমিতে আমন ধান চাষ চাষাবাদ হবে। তবে টানা বৃষ্টিতে ২৪০ সেক্টর জমিতে পানি জমেছে। আমরা কৃষকদের সঠিক পরামর্শ দিচ্ছি। কৃষকদের বেশি ক্ষতি হলে আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট করে কৃষকদের পাশে থাকবো।
