কামাল উদ্দিন টগর
নওগাঁর আত্রাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার(০৯ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআই ও) মোঃ আব্দুল হান্নান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি আফিসার কৃষিবিদ প্রসেরজিৎ তালুকদার, আত্রাই উপজেলা ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, উপজেলা যুব উন্নয়ন অফিসারএস এম নাসির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চোয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন মন্ডল, মনিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন,হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন,আহসানগঞ্জ ইউনয়িন পরিষদের প্রতিনিধি মোঃ সামছু রহমান লিচুসহ নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি সহ আত্রাই উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য বৃন্দ। সভায় সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ক্ষতি থেকে উত্তোলনের জন্য র্কম পরিকল্পনা নির্ধারণ করা হয়।
