আরো ৬টি এটিএম বুথ চালু করলো আইএফআইসি ব্যাংক

গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে দেশের বিভিন্ন স্থানে ৬টি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।


সোমবার, ২২ জুন ২০২৬, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত অতিথি, গ্রাহক এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন বুথগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


নতুন উদ্বোধন হওয়া এটিএম বুথগুলো হলো— ঢাকা’র শনির আখরা, চট্টগ্রামের আনোয়ারা, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর, ফরিদপুর সদর, সিলেটের উপশহর এবং চাঁদপুরের পলাশপুর।
আইএফআইসি ব্যাংক জানায়, নতুন এসব বুথের মাধ্যমে গ্রাহকরা নগদ অর্থ উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স অনুসন্ধান, মিনি স্টেটমেন্ট, কার্ড অ্যাক্টিভেশন ও পিন পরিবর্তনসহ বিভিন্ন এটিএম সেবা গ্রহণ করতে পারবেন।


প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে চলতি বছর দেশব্যাপী দেড় শতাধিক নতুন এটিএম বুথ স্থাপনের পরিকল্পনা নিয়েছে আইএফআইসি ব্যাংক।
বর্তমানে সারাদেশে ১৪০০-এর বেশি শাখা ও উপশাখার মাধ্যমে সেবা প্রদান করে দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *