ছাগলনাইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার

প্রতিষিদ্ধ ডেস্ক

ঢাকায় বসবাসকারী ফেনীর ছাগলনাইয়া উপজেলার নাগরিকদের প্লাটফর্ম ছাগলনাইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) রাজধানীর পল্টনের একটি হোটেলে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মুফতি আব্দুল হান্নান, একেএম শামসুদ্দিন, পেয়ার আহম্মদ মজুমদার, প্রফেসর ড. জসিম উদ্দিন, প্রফেসর ড. ইমাম হোসেন, প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান ।

আরো উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার, এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী, এডভোকেট আমজাদ হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, মামুনুর রহমান ভূঁইয়া, নুরুল আলম শাহজাহান, ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, ইন্জিনিয়ার এনামুল হক আজিম, মোহাম্মদ ইব্রাহীম, হারুনুর রশীদ খোকন, সাদেকুল ইসলাম দিদার, মাঈন উদ্দিন সেলিমসহ অন্যান্যরা।

One thought on “ছাগলনাইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *