মো: আল আমিন-স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের করমুল্যা বাজারে চাঁদার দাবিতে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় আর্মি ক্যাম্পে অভিযোগ করে আসামি পক্ষের হুমকিতে বাড়ি ছাড়া রয়েছে ভুক্তভোগী মোঃ লুৎফর রহমান।
অভিযোগের আলোকে জানা যায়, গত ২১ আগষ্ট বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় স্থানীয় আনোয়ারুল আজিম বাহার তার বাহিনীর আজিজ মাহমুদকে নিয়ে ভুক্তভোগী মোঃ লুৎফর রহমানের দোকানে হামলার ঘটনা ঘটেছে। এর আগে হামলাকারীরা ভুক্তভোগীর কাছে দাবি করে।
হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা দোকানে প্রবেশ করে দোকানী ভুক্তভোগী মোঃ লুৎফর রহমানের উপর আক্রমণ চালিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এতে ভুক্তভোগীর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে।
মারধোরের শিকার ভুক্তভোগী মোঃ লুৎফর রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী মোঃ লুৎফর রহমান বাদি প্রধান অভিযুক্ত আনোয়ারুল আজিম বাহার (৪৫) তার ভাই আজিজ মাহমুদ (৩৫) কে আসামি করে নোয়াখালী সদর আর্মি ক্যাম্পে লিখিত আকারে একটি অভিযোগ করেন।
হামলার শিকার ভুক্তভোগী মোঃ লুৎফর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, আর্মি ক্যাম্পে অভিযোগ করে আসামিদের ভয়ে আমি বাড়ি ছাড়া রয়েছি।
