পান্থা-মরিচ মুখে দিয়ে
কৃষক যেত মাঠে
মাঝি-মাল্লা যাত্রীর আশায় অপেক্ষমান ঘাটে।
মসজিদ থেকে ভেসে আসতো সু-মধুর সুর
বৌ-ঝিয়েদের ঘুম ভাঙতো হলো বুঝি ভোর
স্রষ্টার নাম মুখে নিয়ে খুলতো ঘরের দোর
সবার তুমি মঙ্গল কর- এ কামনা মোর।
সোনালি দিনের দোলা লাগে
অশ্রু ভাসে জলে
মায়া- মমতা হারিয়ে গেছে
স্বার্থপরতার ছলে।
