এস এম মোতাহিরুল হক শাহিন
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি “
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি “
সাতক্ষীরা তালায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যলি উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করনের মাধ্যমে দিনের অনুষ্ঠান শুরু হয়।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।
স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তারিক ইমাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন, জামায়াত ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহামুদুল হক, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। অনুষ্ঠানে মৎস্যচাষি,বিভিন্ন মৎস্য সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন
উল্লেখ্য এখানে চারটি ক্যাটাগরিতে উপজেলা মৎস চাষীদের কে পুরস্কৃত করা হয়।
