শাহবাগ পূর্ব থানার স্থানীয় মহিলা ভোটারদের নিয়ে জামায়াতের মতবিনিময়

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ পূর্ব থানার মহিলা বিভাগ উদ্যোগে স্থানীয় মহিলা ভোটারদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ নভেম্বর ২০২৫ বিকেলে সেগুনবাগিচায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ঢাকা-৮ আসন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো: হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহম্মেদ খান।

ঢাকা মহানগরী দক্ষিণ এর মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জননেতা আহসান হাবীব এর সভাপতিত্বে ও শাহবাগ পূর্ব থানা সেক্রেটারি মো: নুরুন্নবী রায়হান এর সঞ্চালনায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোহেল রানা মিঠু।

অনুষ্ঠানে মহিলা বিভাগের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগরী শূরা ও কর্মপরিষদ, সমাজকল্যান বিভাগের দায়িত্বশীল মুহতারিমা শামসুন্নাহার ফরিদ, মতিঝিল জোন দায়িত্বশীলা মহানগরী কর্মপরিষদ ও আইটি বিভাগ মুহতারিমা তানহা আজমী, শাহবাগ পূর্ব থানা মহিলা বিভাগ সেক্রেটারি ফরিদা ইয়াসমিন, রমনা থানা সেক্রেটারী ও মহানগরী শূরা কর্মপরিষদ সদস্য মুহতারিমা তাহমিনা আক্তার সুরমা, প্রভাষক গণিত বিভাগ মিসবাউল উলুম মাদ্রাসা মুহতারিমা ইশারত জাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *