বাংলাদেশ জামায়াতে ইসলামী, পল্টন থানা শাখার মানবাধিকার বিভাগের উদ্যোগে বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ তারিখে শান্তিনগর এলাকায় একটি সফল “ফ্রি ডায়াবেটিস চেক-আপ” ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে স্থানীয় জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীরা ক্যাম্পেইনে আগত ব্যক্তিদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ প্রদান করেন। এছাড়া রক্তচাপ পরীক্ষা ও ডায়াবেটিস সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতামূলক নির্দেশিকাও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক জনাব শাহীন আহমেদ খান।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ খান বলেন, “মানবসেবা ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের চারপাশের অনেকেরই ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগ রয়েছে যা অবহেলায় বাড়তে থাকে। জামায়াতে ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের কল্যাণে নিবেদিত একটি সামাজিক প্রতিষ্ঠান। এই ধরনের স্বাস্থ্য কেম্পেইনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।” তিনি এই মহৎ উদ্যোগের জন্য পল্টন থানা জামায়াতের মানবাধিকার বিভাগকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এই ধরনের কর্মসূচী আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্টন থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমীর এ্যাডভোকেট মারুফুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পল্টন থানার সমাজ কল্যান সম্পাদক নজরুল ইসলাম মজুমদারের সার্বিক তত্বাবধানে কেম্পেইন সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং মানবাধিকার বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামী পল্টন থানার মানবাধিকার বিভাগের সভাপতি মোঃ আব্দুর রহমান জানান তারা ভবিষ্যতে শুধুমাত্র স্বাস্থ্য খাত নয়, শিক্ষা ও সামাজিক উন্নয়নেও আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। মানবাধিকার বিভাগের সভাপতি মোঃ আব্দুর রহমান ক্যাম্পেইনটি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য শান্তিনগর এলাকার জনসাধারণকে ধন্যবাদ জানান।
কম্পেইনটি সার্বিকভাবে পরিচালনা করেন মানবাধিকার বিভাগের সম্মানিত সেক্রেটারি মোঃ ফজলুর রহমান মিরাজ।
