ঢাকার পুরানা পল্টন কলেজে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ড. হেলাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা শাখার উদ্যোগে ২ ডিসেম্বর (মঙ্গলবার) পুরানা পল্টন কলেজ প্রাঙ্গণে, কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও পুরানা পল্টন কলেজ গভর্নিং কমিটির সভাপতি ড. এডভোকেট হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণের সমাজ কল্যাণ সম্পাদক ও থানা আমির শাহিন আহমেদ খান।
আরো উপস্থিত ছিলেন পল্টন থানা শাখার সহকারী সেক্রেটারি মোস্তাফিজ শাহিন, মহানগর মজলিস শুরা সদস্য আ ফ ম ইউসুফ, পল্টন থানা কর্ম পরিষদ সদস্য শামীম হাসনাইন, পল্টন থানা শাখার প্রচার মিডিয়া বিভাগ সভাপতি আল আমিন রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কলেজের ছাত্র শিক্ষক বৃন্দ।
সভাপতিত্ব করেন পুরানা পল্টন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বলেন সুস্থ শরীর ও মেধার বিকাশের জন্য খেলাধুলা শরীর চর্চা ও সাংস্কৃতির বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *