আইনশৃঙ্খলা জোরদারে ২ হাজার ৭শ কনস্টেবল নিচ্ছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ বাহিনীতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত এ প্রক্রিয়া শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে পরিচালনাই সরকারের প্রধান লক্ষ্য।

মন্ত্রী আরও জানান, পূর্ববর্তী সরকারের আমলে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। যারা লাইসেন্স পেয়েছেন তারা প্রকৃতপক্ষে উপযুক্ত ছিলেন কি না সেটিও যাচাই করা হবে।

তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় দেওয়া কোনো লাইসেন্স পাওয়া গেলে তা বাতিল করা হবে। সংশ্লিষ্ট লাইসেন্সের আওতায় থাকা অস্ত্রও বাতিলের আওতায় আসবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *