মুক্ত গণমাধ্যম মঞ্চ’র নতুন পরিচালনা পর্ষদ গঠিত

গণমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং গণমাধ্যম সংস্কারের নিমিত্তে গড়ে ওঠা সংগঠন ‘মুক্ত গণমাধ্যম মঞ্চ’ এর নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। নতুন এই পর্ষদের মুখপাত্র নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার, প্রধান নির্বাহী আক্তারুজ্জামান এবং প্রধান সংগঠক সানজিদা সেঁজুতি।

রবিবার (৮ মার্চ) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে এই পর্ষদ গঠিত হয়। মুক্ত গণমাধ্যম মঞ্চ এর পর্ষদ পর্যালোচনা কমিটির প্রধান সমন্বয়ক মাহফুজ উদ্দিন খান ও সমন্বয়ক মো: ইলিয়াস সাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন এই পর্ষদে আরও ৮জনকে পরিচালক হিসাবে নির্বাচিত করা হয়েছে। পরিচালক হিসেবে আছেন, মাহফুজ উদ্দিন খান, কেফায়েত উল্লাহ কাওসার, আলেয়া আলো, ফারুক আস্তানা, মো: ইলিয়াস, মঈন মোশাররফ, আনিকা তাহসিন ও আবদুর রহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *