শাহবাগ পূর্ব থানা জামায়াতের নির্বাচনী এজেন্টদের নিয়ে সমাবেশ ও ইফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে বৃহস্পতিবার সেগুনবাগিচায় নির্বাচন পরবর্তী এজেন্ট ও দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর জনাব শাহীন আহমদ খাঁন।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর এবং ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জননেতা আহসান হাবীব এর সভাপতিত্বে ও শাহবাগ পূর্ব থানা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো: নুরুন্নবী রায়হান এর পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, শাহবাগ পূর্ব থানা বায়তুলমাল সম্পাদক মো: কামরুজ্জামান, অফিস সম্পাদক মোখলেছুর রহমান জুয়েল, শূরা ও কর্মপরিষদ সদস্য এবং গুলিস্তান দক্ষিণ ওয়ার্ড সভাপতি মো: ওমর ফারুক সহ নির্বাচনী এজেন্ট ও দায়িত্বশীল বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *