পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ফেস দ্যা পিপল প্রতিনিধি সাইফুল ইসলাম হাওলাদারকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। দু’মাস আগে সাংবাদিক সাইফুলের মা স্থানীয় সন্ত্রাসীদের নামে থানায় জিডি করে সেই জিডির তদন্ত এখনো চলমান।
ঘটনাটি ২৭ মার্চ আনুমানিক রাত সাড়ে দশটায় কাজ শেষে বাড়িতে ফেরার পথে উত্তর ভবানিপুর সাইক্লোন সেন্টার সংলগ্ন স্কুল মাঠে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ঘটনা সঙ্গে জড়িত স্থানীয় সন্ত্রাসী বাহাদুর, মিয়াদ,ও শাকিল,
জানা গেছে, ২৭ মার্চ আনুমানিক রাত সাড়ে দশটায় নিউজের কাজ শেষে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসী বাহাদুর সাংবাদিকের পথ রোধ করে দাঁড়ায় বলে, ‘তোর মা থানায় যে জিডি করেছে সেটা কবে প্রত্যাহার করবি নাকি মরবি’। এরপর পরে সাংবাদিক সাইফুল বলে জিডির বাদী আমার মা প্রত্যাহার করলে সে করবে আমি জানিনা এই কথার পরে অতর্কিত বাস দা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এই তিন সন্ত্রাসী বাহাদুর, মিয়াদ, শাকিল।
ইন্দুরকানি থানার পুলিশ খবর পেয়ে সাংবাদিক সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে ।
