আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্টঢাকা রিজেন্সি এরমধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মোঃ মনিতুর রহমানএবং ডিএমডি এন্ড চিফ অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্টজনাব শেখ আকতার উদ্দীন আহমেদএর উপস্থিতিতে ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং মোঃ মাহমুদ হাসান।
অনুষ্ঠানেআইএফআইসি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মো. জাকির হোসেন; ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট-এর পক্ষে প্রতিষ্ঠানটির এসিট্যান্ট মার্কেটিং ম্যানেজার ফাবলিহা গুলরুখসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর রুম ভাড়ায় ৫০%, বাফেট এ ৪০%, আ-লা কার্ট মেনুতে ১০%, বাঙ্কুয়েট ভেনুতে৫০%, স্পা সার্ভিসেসে ১৫% এবং হেলথ ক্লাব (জীম) এ ৩০% ছাড় উপভোগ করতে পারবেন।
