পুঁজিবাজার ভিত্তিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (আইবিএসএল)-এর পরিচালনা পরিষদ এর এক সভা ৭ই মে, ২০২৫, বুধবার, অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস এতে সভাপতিত্ব করেন।
সভায় কোম্পানির পরিচালক মোঃ আবদুল জলিল, মোঃ ওমর ফারুক খান, মোহাম্মদ আলী এবং আইবিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান, এফসিএ, সিআইপিএ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
