সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে “মক ট্রায়াল ২০২৫” অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বিশেষ আয়োজনটি ছিল শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি ব্যতিক্রমী উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য বুলবুল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ একরামুল ইসলাম, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর হাবিবুর রহমান কামাল,( বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলামিন মোল্লা )এবং আইন বিভাগের প্রফেসর ড. এ এস তারিক ইকবাল।
মক ট্রায়ালে জুডিকেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আতিককুস সামাদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারপারসন ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শারমিন জাহান রুনা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন ল’ ডিপার্টমেন্টের লেকচারার মো. সাগর হোসাইন।
এই আয়োজন শিক্ষার্থীদের আইনি প্রক্রিয়া ও বিচারব্যবস্থা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
