বাবুই পাখির ছানা হত্যায় বৃদ্ধ গ্রেপ্তার

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটনে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় মো. মোবারেক ফকির (৬৫) গ্রেপ্তার হয়েছেন। রোববার সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদ এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

গত ২৭ জুন একটি তালগাছ কেটে ফেলা হলে গাছের শতাধিক বাবুই বাসা ধ্বংস হয়। ডিম ও ছানা পানিতে পড়ে মারা যায়। এই নির্মম ঘটনার ভিডিও ছবি ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এই অমানবিক ও পরিবেশবিধ্বংসী অপরাধের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল ও নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *