বিএনপির জন্য ত্যাগী জাহিদুলকে নতুন আশার আলো দেখালো যুবদল

মোঃ মোরছালিন জয়পুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা গ্রামের মৃত দেছের শেখের ছেলে মো. জাহিদুল হোসেন বিএনপির একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত। দলের জন্য তিনি সর্বস্ব ত্যাগ করলেও দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের অবহেলার শিকার হন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাহিদুল হোসেনের অসহায় অবস্থার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে পাঁচবিবি উপজেলা যুবদলের। এর ধারাবাহিকতায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের নেতারা ছুটে যান তার বাড়িতে। এ সময় তারা নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী জাহিদুলের হাতে তুলে দেন এবং সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন,মো. আনিসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক, জয়পুরহাট জেলা যুবদল
মো.নয়ন প্রধান, সাবেক সদস্য, জয়পুরহাট জেলা যুবদল,মো. মাহমুদ হোসেন মামুন, সাবেক সদস্য, জয়পুরহাট জেলা যুবদল,মো. মিজানুর রহমান মিজান, যুবনেতা, পাঁচবিবি উপজেলা মো. রাজ হোসেন, যুবনেতা, পাঁচবিবি উপজেলা, মো. রহিদুল ইসলাম, যুবনেতা, পাঁচবিবি উপজেলা,মো. রাকিব হোসেন, যুবনেতা, কুসুম্বা ইউনিয়ন যুবদল,মো. সাদ্দাম হোসেন, যুবনেতা, বাগজানা ইউনিয়ন যুবদল,মো. মেহেদী হাসান, পৌর যুবনেতা

এছাড়াও যুবদলের আরও বহু নেতাকর্মী এ সময় উপস্থিত থেকে অসহায় এই কর্মীর পাশে দাঁড়ান।

জাহিদুল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএনপি আমার জীবন, আমার সবকিছু। দলের জন্য আমি সবকিছু করেছি, করবো। এতদিন অবহেলিত থাকলেও আজ যুবদলের নেতারা পাশে দাঁড়ানোয় আমি নতুন করে বেঁচে থাকার শক্তি পেলাম।

এ বিষয়ে সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আনিসুর রহমান বলেন, জাহিদুলের মতো ত্যাগী কর্মীরাই দলের শক্তি। আমরা তাকে একা রাখবো না, সবসময় পাশে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *