২ সাংবাদিকের চাকরিচ্যুতের ঘটনায় কোন ব্যাখ্যা ও সমঝোতায় আসছে না আরটিভি

আরটিভির সিনিয়র রিপোর্টার অরণ্য গফুর ও সাব এডিটর মাহফুজ উদ্দিন খানকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং মুক্ত গণমাধ্যম মঞ্চসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

এ ঘটনায় সাবাই গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আরটিভিতে অন্যায়ভাবে দুইজন সাংবাদিকের চাকরিচ্যুতির তীব্র নিন্দা ও প্রতিবাদ থেকে জানা যায়, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে আরটিভি কর্তৃপক্ষ দুইজন সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। ফ্যাসিস্ট আমলের নীতি অনুসরণ করে আরটিভি কর্তৃপক্ষ যাদের টার্মিনেশন করেছে এবং যে অভিযোগ আনা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন। অন্যথায় পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য এককভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকার ব্যপারেও বলা হয়েছে।

দফায় দফায় আরটিভি কর্তৃপক্ষের সাথে সমঝোতা ও যোগাযোগের চেষ্টা করলেও তারা কোন সাড়া কিংবা ব্যাখ্যা দেয়নি। নিজেদে জেদ ধরেই বসে আছেন। এমন অন্যায়ভাবে হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাংবাদিক ছাটাইয়ের সংস্কৃতি চালু হলে ভবিষ্যতে বাংলাদেশের গণমাধ্যমের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লষ্টরা।

উল্লেখ্য ২০২৪ সালের গণঅভ্যুত্থনে স্বৈরাচার পতনের পর আরটিভির দায়িত্বে আছে বিএনপি মনোনীত কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *