ছাগলনাইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার ইফতার ও সংবর্ধনা ১ লা মার্চ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে এসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট সোলতান উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ পেয়ার আহমেদ মজুমদার, মুহাম্মদ মুজিবুর রহমান, মুহাম্মদ ইলিয়াস।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মজুমদার, আব্দুল মোমিন, মামুন ভূঁইয়া, এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী, ইন্জিনিয়ার এনামুল হক আজিম, এডভোকেট আব্দুল হাই চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন আত্মসংযমের এই দিনে আমেরিকা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে প্রমাণ করলো তারা কখনো বিশ্বে শান্তি চায় না। শান্তি ফিরিয়ে আনতে কুরআনের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তখন এক রাষ্ট থেকে আরেক রাষ্ট্র এক হয়ে জাতিসংঘের নেতৃত্বে গিয়ে এসব সমস্যার সমাধান করা সম্ভব।
সামাজিক কাজের মাধ্যমে সামাজিক বিপ্লবের ক্ষেত্র তৈরিতে সকলে তার নিজ এলাকায় যথাযথ ভূমিকা রাখবেন বলেও বক্তাগণ সবার প্রতি আহ্বান জানান। শেষে এ বছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য দশজনকে ক্রেষ্ট প্রদান করা হয়।
ছাগলনাইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার ইফতার ও সংবর্ধনা

Vous avez raison que les casinos en ligne n’expliquent pas assez le mécanisme de leurs générateurs.
Have a look at my web page https://surfyn.fr/