বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকার চকবাজার থানার উদ্যোগে ১২ মার্চ বুধবার বিকাল ৪ টায় কারা কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সহকারী সেক্রেটারী, মোঃ দেলয়ার হোসেন এবং আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়েতের নির্বাচনী প্রার্থী হাজী হাফেজ মোঃ এনায়েত উল্লাহ, পরিচালক, এফবিসিসিআই, ও সাবেক সভাপতি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন- আনিসুর রহমান, মজলিসে শুরা, ঢাকা মহানগরী দক্ষীণ, আমির, চকবাজার থানা, ইফতার মাহফিলে বক্তারা ৫ ই আগষ্ট দেশকে নতুন স্বাধীন রুপ দেয়ার জন্য আত্মত্যাগী ছাত্র-জনতার প্রতি কৃকজ্ঞতা প্রকাশ করেন।
দেশের বর্তমান পরিস্থির জন্য উদ্বেগ প্রকাশ করে বলেন, একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমেই দেশে সুশাশন প্রতিষ্ঠা সম্ভব।সে কারনে দেশের সকল জনগনের প্রতি নেতৃবৃন্দ আহবান করেন আগামী নির্বচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে -দেশ-জনগন ও আখিরাতের মুক্তির জন্য সকলকে একযোগে এগিয়ে যাওয়া প্রয়োজন।

f5s0nu