রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর রিহ্যাবের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, পরিচালনা এবং যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সাব-কমিটি ও স্ট্যান্ডিং কমিটি গঠনের ধারাবাহিকতায় স্ট্যান্ডিং কমিটি ফর রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট (২০২৬-২০২৮)-এর “কো- চেয়ারম্যান” হিসেবে মনোনীত হয়েছেন রেসালাহ্ প্রপার্টিজ অ্যান্ড ডিজাইন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম মজুমদার।
মঙ্গলবার রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের সই করা একটি চিঠিতে এ তাকে মনোনয়নের বিষয়টি অবগত করা হয়।
কমিটি রিহ্যাবের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ, সুপারিশ এবং কর্মপরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন করবেন। কমিটির সুপারিশসমূহ রিহ্যাব বোর্ড অব ডিরেক্টর্স কর্তৃক অনুমোদিত হওয়ার পর সে আলোকে রিহ্যাবের সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা হয়ে থাকে ।
